,

শনিবার যুক্তরাষ্ট্রে অভিষেক হচ্ছে সাকিবের জ্যামাইকার

12-1স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) কয়েকটি ম্যাচ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার রিজিওনাল পার্ক স্টেডিয়ামের টার্ফ গ্রাউন্ডে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সিপিএলের মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই ৬ টি ম্যাচের মধ্যে দুটিতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালওয়াস। সূচি অনুযায়ী ম্যাচ দুটি ৩০ ও ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।

জানা গেছে যুক্তরাষ্ট্রের মাটিতে ক্রিকেটকে আরো জনপ্রিয় করার লক্ষ্যেই এরূপ সিদ্ধান্ত নিয়েছে সিপিএল আয়োজক কমিটি। এ ব্যাপারে সিপিএলের প্রধান চিফ অপারেটিং অফিসার পিট রাসেল বলেন, ‘আপনি অন্য অনেক জায়গায় যেতে পারেন। কিন্তু ক্রীড়াঙ্গনে আমেরিকার অগ্রগতি লক্ষ্য করুন। এখানে স্থানীয় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আছে, যা থেকে অনেক কিছু বুঝা যায়।’

উল্লেখ্য ফ্লোরিডার এই স্টেডিয়ামে ২০১০ সালে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলো শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা