,

অল্পের জন্য রক্ষা পেল হাজার যাত্রীর প্রাণ

13408ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন একটি বগিসহ লাইনচ্যুত হয়েছে। এতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনটি সে সঙ্গে রক্ষা পেল হাজার যাত্রীর প্রাণ। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে ট্রেনের ইঞ্জিন ও বগির চাকা লাইনচ্যুত হলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহের রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম সাজ্জাদ বিষয়টি জানান।তবে দুর্ঘটনায় প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪ মিনিটের দিকে মশাখালী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর কাওরাইত রেল স্টেশনের হোম সিগন্যালে ট্রেনটি লাইনচ্যুত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গফরগাঁওয়ের গয়েশপুর এলাকায় রেল লাইনের সংস্কারকাজ চলছে। সেখানে লাইনের ওপর একটি ট্রলি রাখা ছিল। ব্রহ্মপুত্র ট্রেনটি সেই ট্রলিকে চাপা দেয়ার পরপরই লাইনচ্যুত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা