,

প্রযুক্তির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

photo-1469694604নিউজ ডেস্ক : প্রযুক্তি ব্যবহার করে কেউ যেন সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে, সে জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু নভো থিয়েটারে ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ‘সিভিল সার্ভিস ইন ডেভেলপমেন্ট ইনোভেশন-২০১৬’-এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সরকারের কাজে গতি বাড়াতে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। তিনি বলেন, জনগণ সরকারের কাছ থেকে নয়, বরং সরকারই জনগণের কাছে গিয়ে সেবা দেবে।

প্রধানমন্ত্রী জানান, ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের টানা দুই মেয়াদে সারা দেশে পাঁচ হাজারের বেশি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখান থেকে প্রায় ২০০ ধরনের সেবা পাওয়া যায়। তিনি বলেন, জনপ্রশাসনের দক্ষতা বাড়াতে এ পর্যন্ত ১০৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

অনুষ্ঠানে উন্নয়ন উদ্ভাবনে বিশেষ অবদান রাখায় কয়েকটি জেলার প্রশাসক ও বিভাগীয় কমিশনারের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা