,

সাবেক সাংসদ রনির বিচার শুরু

Roni20160728144223নিজস্ব প্রতিবেদক : সাংবাদিককে পেটানোর মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিচার শুরুর জন্য অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে তার (রনি) বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী আসামি গোলাম মাওলা রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন। এ সময় রনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রত্যাশা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২০ জুলাই পটুয়াখালীর তৎকালীন সংসদ সদস্য গোলাম মাওলা রনি ঢাকার তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের অফিসে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও চিত্রগ্রাহক মহসিন মুকুলকে মারধর করে আটক করে রাখেন।

এ ঘটনায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুস আলী শাহবাগ থানায় রনির বিরুদ্ধে একটি মামলা করেন।

২০১৪ সালের ২৬ জুন শাহবাগ থানার উপ-পরিদর্শক আবু জাফর সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা