,

পরিচয় মিলেছে নিহত আরও এক জঙ্গির

FQNiMjdWEনিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে ‘অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্সে’ নিহত ৯ ‘জঙ্গির’ মধ্যে ৭ জনের পরিচয় আগেই পাওয়া গিয়েছিল। এবার আরেকজনের পরিচয় জানা গেছে। এই নিয়ে নিহত ৮ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ।

নতুন পরিচয় পাওয়া তরুণের নাম রায়হান কবির। সে রংপুরের পীরগাছা উপজেলার শাজাহান কবিরের ছেলে।

এর আগে, জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে সাতজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। তারা হলেন- নোয়াখালীর জোবায়ের হোসেন, ঢাকার সাজাদ রউফ অর্ক ওরফে মরক্কো, দিনাজপুরের আব্দুল্লাহ, পটুয়াখালীর আবু হাকিম নাঈম, ঢাকার ধানমণ্ডির তাজ উল হক রাশিক, গুলশানের আকিফুজ্জামান খান ও সাতক্ষীরার মতিয়ার রহমান। এদের মধ্যে সাজাদ রউফ অর্ক ওরফে মরক্কো বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

ডিএমপির উপ কমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান জানান, নিহতদের ডিএনএ নমুনা পরীক্ষা করে প্রত্যেকের পরিচয় পুরোপুরি নিশ্চিত হয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা