,

মাঝ আকাশে আইএস আতঙ্ক! মুম্বাইয়ে জরুরি অবতরণ বিমানের

image._._._আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বেই আইএস-আতঙ্ক! এমনকি মাঝ আকাশেও সেই একই অাতঙ্ক। যে কারণে ভারতে জরুরি অবতরণ করাতে হল ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানকে। দুবাই থেকে কেরলের কালিকট যাচ্ছিল বিমানটি। মাঝপথে মুম্বাইতে অতরণের পর আটক করা হয়েছে দুই যাত্রীকে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ১২০ জনকে নিয়ে দুবাই থেকে বিমানটি ওড়ার পরেই এক যাত্রী ইসলামিক স্টেটের নামে জয়ধ্বনি দিতে শুরু করেন। অন্য যাত্রীরা এতে আপত্তি করলেও ওই যাত্রী থামেননি। বরং ইসলামিক স্টেটের নামে তাঁর স্লোগান ক্রমশ বাড়তে থাকে। ওই যাত্রীর উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে পড়েন যাত্রীরাসহ বিমানের কর্মীরা। বিমানে আতঙ্ক ছড়ায়। ফলে পাইলট বিমানটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তড়িঘড়ি মাঝ আকাশেই বিমানের রুট মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সকাল ৯টা ১৫ মিনিটে বিমানটি মুম্বাইতে অবতরণ করে। দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। তাঁদের লাগেজও বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তার পর বিমানটি কেরলের কোচি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়।

যে ব্যক্তি ইসলামিক স্টেটের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন, তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা