,

বিশ্বের দীর্ঘজীবী হাতি!

24145-elephentamarঅনলাইন ডেস্ক : ছবিতে যে হাতিটি দেখছেন এর বয়স ৮৬ বছর। আর এই প্রাণিটি বিশ্বের দীর্ঘজীবী হাতি হিসেবে গিনিস রেকর্ড বুক ওয়ার্ল্ডে ঠাঁই নিতে চলেছে। হাতিটি কেরলার ত্রাভানকোর দেবাশ্রম বোর্ডের (টিডিবি) সম্পত্তি। এই সংস্থাটি কেরলা রাজ্যের মন্দিরগুলো দেখভালের দায়িত্বে রয়েছে। সম্প্রতি টিডিবি দাক্ষায়িনী নামের এই হাতিটিকে বিশ্বের দীর্ঘজীবী হাতি হিসেবে গিনিস বুক রেকর্ডের স্বীকৃতির জন্য আবেদন জানিয়েছে।
কেরলার সংস্কৃতিতে বরাবরই হাতির একটি বিশেষ ভূমিকা রয়েছে। বিশেষ করে কোনো শোভাযাত্রাগুলোতে। এদের মধ্যে ৮৬ বছরের এই বয়স্ক হাতিটির কদর সবচেয়ে বেশি। কেরলায় ইতিমধ্যে এর পক্ষে বেশ কয়েকটি ফ্যান ক্লাব গড়ে ওঠেছে।

টিডিবি প্রেসিডেন্ট প্রেয়ার কোপালাকৃষ্ণ সাংবাদিকদের বলেছেন, দাক্ষায়িনী যে বিশ্বের সবচাইতে বয়স্ক হাতি তাদের কাছে এর স্বপক্ষে যথেষ্ট প্রমাণ আছে। ট্রাভানকোরের রাজ পরিবার এই হাতিটি তাদের উপহার দিয়েছিল বলেও তিনি জানিয়েছেন।

গিনিস বুকে ঠাঁই পাওয়ার আগেই বুধবার দাক্ষায়িনীকে নিয়ে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে টিডিবি। তারা ওই অনুষ্ঠানে আগতরা গান গেয়ে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে হাতিটিকে সম্বর্ধনা দেয়।

এ উপলক্ষে হাতির ওপর একটি বিশেষ পোস্টকার্ড ছাপানোর উদ্যোগ নিয়েছে কেরলা রাজ্য সরকার। ওই রাজ্যে সবমিলিয়ে ৩৩টি হাতি রয়েছে বলেও জানিয়েছে টিডিবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে