,

জঙ্গিবাদের আঁতাত ভাঙতে সরকার বদ্ধপরিকর

mahmud_ali_fmনিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জঙ্গিবাদের আঁতাত ভাঙতে সরকার বদ্ধপরিকর। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিবীড়ভাবে কাজ করা হচ্ছে।

শিগগিরই এই সংকট সরকার অতিক্রম করতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গিবাদী হামলা নিয়ে বৃহস্পতিবার রাজধানীতে বিস আয়োজিত দিনব্যাপী সেমিনার উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বৈশ্বিক চ্যালেঞ্জ। কোনো দেশই এ চ্যালেঞ্জ থেকে মুক্ত না। স্বার্থানেষী একটি মহল বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। তারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে পছন্দ করে না।

মাহমুদ আলী বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বাংলাদেশের সন্ত্রাসীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের দিকনির্দেশনা পাচ্ছে কি না, তা তারা খতিয়ে দেখছে।

জঙ্গিবাদের কবল থেকে তরুণদের রক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেয়ার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মৌলবাদ, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার। এজন্য মসজিদ ও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিসের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমেদের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএলডিএসের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ।

দিনব্যাপী অনুষ্ঠানে রাজনীতিক, কূটনীতিক, নিরাপত্তা বিশ্লেষক, মনোবিজ্ঞানীসহ বিশিষ্টজনরা অংশ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা