,

জাতীয় কমিটির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ

16915ecbaa8463de3c3ba57f035c54bb-Oilতেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটি আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ অন্তত দুজনকে আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় কমিটি।

পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে দুপুর ১২টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় কমিটি। সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ রামপাল চুক্তিসহ অন্যান্য ‘দেশবিরোধী’ চুক্তি বাতিল করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

দুপুর সোয়া ১২টার পর জাতীয় কমিটির বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে। এতে হাজার খানেক মানুষ অংশ নেন।

কয়েক দফা বাধা পেরিয়ে বিক্ষোভ মিছিলটি বাংলামোটরের কাছাকাছি আসে। এ সময় কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনকারীরা বেশ কয়েকবার সংগঠিত হওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশি অ্যাকশনের মুখে তাঁরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একপর্যায়ে পুলিশ অন্তত দুজন আন্দোলনকারীকে আটক করে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মিছিলটি কয়েক বার আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ বাধ্য হয়েছে। এ ঘটনায় কয়েকজন আটক থাকতে পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে