,

জবাব পেয়েছেন তো? সমালোচকদের প্রধানমন্ত্রী

hasina_121683নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তির প্রসারে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।এখন আমরা এদিক থেকে অনেকটাই সফল।আজ মানুষ ঘরে বসেই অনেক গুরুত্বপূর্ণ কাজ সমাধা করতে পারছে। আমরা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ শুরু করি তখন অনেকেই ব্যাঙ্গ-বিদ্রুপ করেছিলেন, হাসি-ঠাট্টা করেছিলেন।আজ ডিজিটাল বাংলাদেশ হচ্ছে বাস্তবতা।সেই সামালোচনাকারীদের বলবো, আপনারা জবাব পেয়েছেন তো? জেলা প্রশাসকদের সম্মেলনে আজ বৃহস্পতিাবর বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী।

ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পেছনে পুত্র সজীব ওয়াজেদ জয়ের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে প্রযুক্তিগত দিক থেকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে তাঁর অবদান অনেক।তাঁর পরামর্শেই কম্পিউটার ও কম্পিউটার সরঞ্জামের ওপর আমদানি শুল্ক কমানো হয়েছে এবং ক্ষেত্র বিশেষে শূন্য শুল্ক ধার্য করা হয়েছে।এই বয়সে নিজের কম্পিউটার শিক্ষার ফিরিস্তি তুলে ধরে বলেন, আমার ছেলের কাছেই কম্পিউটারে আমার হাতে খড়ি।তাঁর কাছ থেকে শিখেই আমি অনেককে শিখিয়েছি।

দেশের সর্বত্র আজ ডিজিটালের ছোঁয়া-উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ মোবাইল ফোনের মাধ্যমে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন। বিশেষ করে মহিলারা এতে বেশি উপকৃত হচ্ছেন।আজ দেশের ৯০ ভাগ মানুষ মোবাইল ফোনের আওতায় এসেছে। ইউটিলিটি বিল দেয়া থেকে শুরু করে সব কিছু্ই আজ ঘরে বসে দেয়া যাচ্ছে। প্রত্যন্ত এলাকার লোকদেরকে আজ অনেক কাজের জন্যই আর ঢাকায় আসতে হচ্ছেনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চাকরির দরখাস্ত, গুরুত্ব সব ফরম পুরণ, টেন্ডার জমা দেয়া থেকে শুরু করে সব কিছু আজ ঘরে বসে করা যাচ্ছে।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, আমাদের সরকারি কর্মকর্তাদের আরো দক্ষ হতে হবে। সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদেরকে আরো উদ্যোগী হতে হবে। জনগণকে সেব দেয়াই আমাদের সরকারের প্রধান কাজ।

আর এ জন্য প্রশাসনের সবাইকে আরও জবাবদিহিতার মধ্যে আসতে হবে। সাম্প্রতিক জঙ্গি তৎপরতার প্রসঙ্গে টেনে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির কতগুলো খারাপ দিকও আছে।তা আমাদের মোকাবেলা করতে হবে।জঙ্গিরা প্রযুক্তির সুবিধা নিচ্ছে-উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,জঙ্গিবাদের কোনো জায়গা এদেশে নেই-এই স্লোগানকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা