,

‘দাবাং ৩’ নিয়ে আসছেন সালমান?

photo-1469683985বিনোদন ডেস্ক : সালমান খান এখন বলিউডের সফলতম তারকা। ‘দাবাং’ ছবিটির চুলবুল পান্ডে চরিত্রটি তাঁর এই মাপের তারকা হয়ে ওঠার পেছনে যে বিশাল ভূমিকা রেখেছে, তা তিনি নিজেও মানবেন। ‘দাবাং’ ও ‘দাবাং ২’ দুটোই দুর্দান্ত সাফল্য পেয়েছিল বক্স-অফিসে। এর পর আরো একটি ছবির প্রত্যাশা তো করতেই পারেন সালমান-ভক্তরা!

এই আশা পূরণ হবে কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল বেশ আগে থেকেই। ‘দাবাং’-এর নির্মাতা আরবাজ খান জানিয়েছিলেন, ‘দাবাং ৩’ তিনি করবেন যদি ভালো চিত্রনাট্য মেলে। অর্থাৎ তিনি ইশারা দিয়েই রেখেছিলেন চিত্রানাট্যের কাজের বিষয়ে।

এরই মধ্যে গুঞ্জনে লেগেছে নতুন হাওয়া। মিড ডের খবরে জানা গেল, চিত্রনাট্য নিয়ে নাকি কাজ প্রায় গুছিয়ে এনেছেন আরবাজ, এমনটাই বলছে কিছু ‘সূত্র’। ‘সুলতান’-এর পর কবির খানের ‘টিউবলাইট’ ছবির কাজ শুরু করবেন সালমান। কাজেই সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই ‘দাবাং ৩’-এর কাজ শুরু হয়ে যেতে পারে।

‘দাবাং’ ও ‘দাবাং ২’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন সোনাক্ষি সিনহা। তবে এই ছবিতে সোনাক্ষিই থাকছেন নাকি নতুন কেউ আসছেন, এ বিষয়ে কিছু জানা যায়নি।

এবারের ঈদে মুক্তি পাওয়া সালমানের ‘সুলতান’ ছবিটি এখনো বেশ ভালোভাবেই চলছে প্রেক্ষাগৃহে। এ বছরের সবচেয়ে সফল ছবি হয়ে উঠবে কি না ছবিটি, তা নির্ধারণ করে দেবে সুপারস্টার রজনীকান্তের ‘কাবালি’ বনাম এই ছবির ব্যবসার হিসাব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা