,

রেস্তোরাঁয় খাওয়ার বিল ৯ কোটি টাকা!

imageঅনলাইন ডেস্ক : রেস্তোরাঁয় গিয়ে সর্বোচ্চ কত টাকার খেয়েছেন আপনি? এক হাজার, দু’হাজার, পাঁচ তারা হোটেলে বন্ধুদের নিয়ে লাঞ্চ বা ডিনারে গেলে ৫০-৬০ হাজারও হতে পারে। কিন্তু, কোন দিন শুনেছেন লাঞ্চে গিয়ে কেউ ৯ কোটি টাকার খাবার খেয়েছেন! অবিশ্বাস্য হলেও এমনই এক বিচিত্র ঘটনা ঘটেছে স্কটল্যান্ডে। তাও আবার একটি ভারতীয় রেস্তোরাঁয়!

স্কটল্যান্ডের আবেরডিনশায়ারের এক ভারতীয় রেস্তোরাঁয় কয়েক জন বন্ধু নিয়ে লাঞ্চ সারতে গিয়েছিলেন এক স্কটিশ যুবক। খাওয়ার পর বিল হয় মোটামুটি ১০০ ইউরো। টাকা মেটানোর জন্য তিনি কাউন্টারে তার কার্ডটি দেন। কার্ডটি সোয়াইপ করে দেখা যায় টাকার লেনদেন হচ্ছে না। ব্যাংকে যোগাযোগ করা হলে একটি সিকিউরিটি কোড দেওয়া হয়। সেই কোড দিয়ে যথারীতি টাকার লেনদেনও হয়ে যায়।

কিছু পরে কাউন্টারের ক্যাশিয়ার খেয়াল করেন, মারাত্মক ভুল হয়ে গেছে। ১০০ ইউরোর পরিবর্তে মোট ১০ লাখ ইউরো দিয়ে ফেলেছেন ওই ক্রেতা। আসলে সমস্যাটা হয়েছিল অন্য জায়গায়। ব্যাংক থেকে যে সিকিউরিটি কোডটি দেওয়া হয় সেটি ছিল ১,০০৬,০৮২.০৪। কিন্তু ওই যুবক ভুল করে ওই অঙ্কটি অ্যামাউন্টের জায়গায় টাইপ করে দেন। ব্যাস। পেমেন্ট হয়ে যায় ১০ লাখ ইউরো (প্রায় ৯ কোটি টাকা)।

রেস্তোরাঁ থেকে সঙ্গে সঙ্গে ফোন করা হয় ওই যুবককে। তিনি নিজের ভুল বুঝতে পারেন। যোগাযোগ করেন ব্যাংকের সঙ্গে। ব্যাংকও বুঝতে পারে, যা ঘটেছে তা একেবারেই অনিচ্ছাকৃত। যুবকের অ্যাকাউন্টে তার দেওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা