রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ জেএমবির মৃত্যুদণ্ড বহাল, ২ জনের আমৃত্যু কারাদণ্ড ও ২ জনের খালাস

highcourtনিজস্ব প্রতিবেদক : গাজীপুর আইনজীবী সমিতি মিলনায়তনে বোমা হামলার ঘটনায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১০ সদস্যের মধ্যে ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আদালত।

একইসঙ্গে এ মামলায় দু’জনের যাবজ্জীবন ও অপর দু’জনকে মামলা থেকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ ওরফে জুয়েল, আরিফুর রহমান ওরফে আকাশ ওরফে হাসিব, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী ওরফে ইমন ওরফে পলাশ, আবদুল্লাহ আল সোহাইন ওরফে যায়িদ ওরফে আকাশ, নিজাম উদ্দিন রেজা ওরফে রনি ওরফে কচি ও তৈয়বুর রহমান ওরফে হাসান।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- মসিদুল ইসলাম মাসুদ ওরফে ভুট্টো ও আদনান সামী ওরফে আম্মার ওরফে জাহাঙ্গীর।

আর বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন- মো. আশরাফুল ইসলাম ওরফে আরসাদ ওরফে আব্বাস খান ও মো. সফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম।

জেএমবির এই ১০ সদস্যই বর্তমানে কারাগারে রয়েছেন।

২০১৩ সালের ২০ জুন শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মো. মোতাহার হোসেন ১০ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। এতে চার আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নুরুল হুদা, আনোয়ারুল আজিমসহ ৮ জন নিহত হন। হামলাকারী আসাদ ওরফে জিয়া নিজেও নিহত হন।

এ ঘটনায় প্রথম পর্যায়ে জেএমবি নেতা শায়খ আবদুর রহমান ও আতাউর রহমান সানিকে আসামি করে গাজীপুরের জয়দেবপুর থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেন।

পরে তদন্ত শেষে ২০০৭ সালের ৪ জুলাই পুলিশ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। একইসঙ্গে শায়খ আবদুর রহমান ও আতাউর রহমান সানির অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

২০১৩ সালের ২০ জুন শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মো. মোতাহার হোসেন ১০ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জেল আপিল দায়ের করেন আসামিরা।

এরপর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডের অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে গত ২০ জুলাই একই বেঞ্চ রায়ের দিন আজকের এ দিন নির্ধারণ করেছিলেন।

ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। আসামিপক্ষে ছিলেন- ব্যারিস্টার গোলাম নবী, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সাবেক বিচারপতি অ্যাডভোকেট দেলাওয়ার হোসেন ও অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা।

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর