,

তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার জেরে ১৩০ টি সংবাদ মাধ্যম বন্ধ

Shout-Down-550x309তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার জেরে ১৩০টি সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। এছাড়া আরও ১৬শ’ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে সরকার উৎখাতের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে।
সিএনএনের তুরস্ক শাখার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ৪৫ জন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, আর আটক করা হয়েছে আরও ১৫ জনকে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার পরই দেশটিতে এমন ধরপাকড় অভিযান শুরু হয়েছে।
এরই জেরে ১৬টি টিভি চ্যানেল, ৪৫টি সংবাদপত্র, ২৩টি রেডিও স্টেশন, ১৫টি ম্যাগ্যাজিন এবং ২৯টি প্রকাশনা সংস্থা বুধবার বন্ধ করে দেয় এরদোয়ান সরকার।
এরপরই আলজাজিরা জানায়, ১৪৯ জন এডমিরালসহ ১৬শ’ কর্মকর্তাকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে।
এছাড়া সব সেনাবাহিনী পরিচালিত স্কুল বন্ধ করে দেয়ারও পরিকল্পনা করছেন রিসেও তায়েপ এরদোয়ান সরকার। সূত্র : সিএনএন.

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা