,

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জঙ্গির আপিলের রায় আজ

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আইনজীবী সমিতি ভবনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জেএমবি সদস্যর ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ।

 

High_Court1469673480
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২০ জুলাই শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান শুনানি করেন। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আফজাল এইচ খান ও হেলাল উদ্দিন মোল্লা।

গত ১৩ জুলাই হাইকোর্টে আপিল শুনানি শুরু হয়। চলতি বছর ৫ মে এই মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে।

এই মামলায় ২০১৩ সালের ২০ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. মোতাহার হোসেন রায়ে নিষিদ্ধ জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১০ জঙ্গি হলেন- এনায়তুল্লাহ ওরফে ওয়ালিদ, আরিফুর রহমান, মসিদুল ইসলাম, সাইদুর রহমান মুনসি, আবদুল্লাহ আল হোসাইন, নিজামুদ্দিন রেজা, তৈয়বুর রহমান, আশরাফুল ইসলাম, শফিউল্লাহ ও আদনান সামি। এর মধ্যে চারজন জেএমবি সদস্য আপিল ও ১০ জন জেএমবি সদস্যর সবাই হাইকোর্টে জেল আপিল করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। এতে চার আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নুরুল হুদা ও আনোয়ারুল আজিম, চার বিচারপ্রার্থীসহ মোট আটজন নিহত হন। আত্মঘাতী হামলাকারী আসাদ ওরফে জিয়াও নিহত হন।

এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে গাজীপুরের জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা