,

‘হিলারির মতো যোগ্য কেউ নেই’

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে হিলারি ক্লিনটনের মতো যোগ্য কেউ নেই। আমিও তার মতো যোগ্য নই, বিল ক্লিনটন ছিল না, কেউই না।’

 

Obama-Clinton.jpg
Obama-Clinton.jpg

বুধবার রাতে ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে এক ভাষণে ওবামা এ কথা বলেন।

ওবামা বলেন, ‘আমরা নভেম্বরের নির্বাচনে হিলারিকে জয়ী করতে যাচ্ছি। হিলারির যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে তা হলো মানুষ তাকে যতই দাবিয়ে রাখতে চাক না কেন, সে কখনো হার মানে না।’

হিলারির প্রশংসা করে তিনি আরো বলেন, ‘সে এমন এক মানুষ যে সবার কথা শোনে, নিজেকে শান্ত রাখে এবং সবাইকে সম্মানের চোখে দেখে।’
ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ওবামা বলেন, ‘আমেরিকা ড্রিম হলো এমন কিছু, যা কোনো দেয়াল (ডোনাল্ড ট্রাম্প) দ্বারা বাধাগ্রস্ত করা যাবে না। আমি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।’

ওবামা বলেন, ‘একজন রাজনীতিক ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি যুক্তরাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তের অংশ। প্রকৃতপক্ষে আপনি যতই পড়াশোনা করেন না কেন, আপনি ওভাল অফিসে না বসার আগ পর্যন্ত বুঝতে পারবেন না সেখানে বসে কী ধরনের সিদ্ধান্ত নিতে হবে। কীভাবে বৈশ্বিক সমস্যা মোকাবিলা করতে হবে এবং যুবকদের যুদ্ধে পাঠাতে হবে। হিলারি এসব সিদ্ধান্তের সঙ্গে আগে থেকেই জড়িত ছিল। তাই সে জানে কীভাবে এসব ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা