,

জঙ্গি সন্দেহে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রী আটক

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুরস্থ ডিগ্রি শাখার একটি ছাত্রী নিবাস থেকে জঙ্গি সন্দেহে ৩ ছাত্রীকে আটক করেছে পুলিশ।

 

147

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলেজের নবাব ফয়জুন্নেছা ছাত্রী নিবাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টর্সের শেষ বর্ষের ছাত্রী কানিজ ফাতেমার পরিচয় পাওয়া গেছে। অপর ২ জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ‘আটককৃত ওই ৩ ছাত্রী ইসলামী ছাত্রী সংস্থার সদস্য। তাদের নিকট থেকে বেশ কিছু ইসলামী ও জেহাদি বই পাওয়া গেছে।’

তিনি আরও জানান, ‘ওই ছাত্রীদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় কলেজ কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে, তাই জিজ্ঞাসাবাদ করতে তাদের আটক করা হয়েছে।’

বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীদের আদালতে সোপর্দ কিংবা ছেড়ে দেয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা