,

বৈঠকে বসতে যাচ্ছেন এরদোগান ও পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে বৈঠকে বসতে যাচ্ছেন।সিরিয়ার আকাশসীমা থেকে রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনায় সম্পর্কের মারাত্মক অবনতির পর এই প্রথম দু নেতা এ ধরনের বৈঠকে বসবেন।

 

putin pic_136472

আগামী ৯ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে।

ধারণা করা হচ্ছে- এ বৈঠকের মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার সঙ্গে সম্পর্ক আবার স্বাভাবিক ধারায় আনার চেষ্টা করবেন।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠকের তারিখ নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বৈঠকের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয় নি; এ নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দু’পক্ষ মতবিনিময় করছে তবে রাশিয়ার নিশ্চিত কিছু বিষয় রয়েছে যা নিয়ে কথা বলা প্রয়োজন।

পেসকভ জানান, সম্প্রতি তুরস্কের উপ প্রধানমন্ত্রী মেহমেত সিমসেকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মস্কো সফর করেছে এবং সে সময় পরিকল্পিত এ বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে, সিমসেকও সম্ভাব্য বৈঠক অনুষ্ঠানের কথা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব দু দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য আসন্ন বৈঠকের আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা