,

ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন ‘জঙ্গি’ মতিয়ার!

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে নিহত ‘জঙ্গি’ সদস্য মতিয়ার রহমান ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

 

motiar_136466

বুধবার রাতে নিহত নয় জনের মধ্যে পরিচয় পাওয়া সাতজনের একজন মতিয়ার। তাঁর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামে।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, মতিয়ারের বাবা নাসিরউদ্দিন মাছ ধরে সংসার চালায়। এর বেশি তিনি জানেন না বলে জানান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজিত কুমার জানান, নিহত জঙ্গি মতিয়ারের বাড়িতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সনাতন কুমারকে পাঠানো হয়েছে।

এদিকে, নিহত মতিয়ার সম্পর্কে ধানদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ড সদস্য গোলাম সরওয়ার বাবলু বলেন, মতিয়ার রহমানের বাবা নাসির উদ্দিনের চার স্ত্রী। এখন কোনো স্ত্রীই তাঁর কাছে থাকেন না। মতিয়ারের মা খায়রুননেসা তাঁর প্রথম স্ত্রী। মতিয়ারের বয়স যখন দেড় বছর, তখন তাঁর মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। প্রায় ২০ বছর আগে মতিয়ার ও তাঁর মা ওমরপুর গ্রাম ছেড়ে বাপের বাড়ি ধানদিয়ায় চলে যান।

ইউপি সদস্য বাবলু আরো জানান, মতিয়ারের বাবা অত্যন্ত দরিদ্র মানুষ। তাঁদের কোনো জমি নেই। শুধু বসতভিটাটুকু রয়েছে। মতিয়ারের মা ও মতিয়ার ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলেও জানান তিনি। তবে তাঁদের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে কি না, তা তিনি জানেন না বলে জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা