,

নিহত ৯ ‘জঙ্গিসহ’ কয়েকজনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ৯ জঙ্গিসহ আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।

 

raj pic_136469

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় এ মামলাটি দায়ের করে বলে জানা গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব সাংবাদিকদের বলেন, ‘অভিযানে নিহত জঙ্গিসহ আরো বেশ কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

এদিকে কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’ নামে ওই বাড়িটির মূল ফটকে তালা ঝুলছে। ওই বাড়ির ভাড়াটিয়াদের সবাই অন্যত্র চলে গেছেন।

পুরো ভবন জুড়েই এক ধরনের নীরবতা বিরাজ করছে। তবে বাড়ির বাইরে রযেছে পুলিশি পাহারা।

বাড়িটির সামনে দায়িত্বরত মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, ভবন থেকে সব ভাড়াটিয়া চলে গেছেন।

‘পুলিশের অভিযানে নয়, জঙ্গি আস্তানা জেনেই পরিবার পরিজন নিয়ে ‍অন্যত্র চলে গেছেন তারা।’ বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা