,

লোহানকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা (ভিডিও)

1469624975বিনোদন ডেস্ক : হলিউডে অভিনেত্রী লিন্ডসে লোহানকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিল তার বাগদত্তা ধনকুবের রুশ। দুই জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায় বাগদত্তা ধনকুবের রুশ এ হত্যাচেষ্টা করেন বলে অভিযোগ করেছেন লোহান। শনিবার তাদের লন্ডনের বাসভবনে এ ঘটনা ঘটে। তাদের এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি ধারণ করেন তাদের একজন প্রতিবেশী।
ব্রিটিশ মিডিয়া দ্যা সান জানায়, এক প্রতিবেশী তার চিৎকারের শব্দ শুনতে পায়। লোহান চিৎকার করে বলছিল, সবাই শোন, আমার গলা চেপে ধরা হয়েছিল। আমাকে প্রায় মেরেই ফেলা হয়েছিল। আমাকে সাহায্য কর।
রুশ তুমি অসুস্থ, তোমার ডাক্তার দেখানো দরকার। তোমার সঙ্গে আমার আর কোন সম্পর্ক নেই। তোমাকে আমি আর ভালোবাসি না আমেরিকান এ অভিনেত্রীর এমন চিৎকার শুনে এক প্রতিবেশী পুলিশে খবর দেয়।
ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তাই কাউকে আটকও করতে পারেনি।
জানা গেছে, লিন্ডসে লোহান একা থাকার জন্য ওই বাড়িতে ছিল। সে বাগদত্তা ইগোরকে বলেছিল- তাদের সম্পর্ক শেষ।
এর আগে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করে। সাত মাস প্রেম করার পর গত এপ্রিলে বাগদান সম্পন্ন করেন তারা।

https://youtu.be/Dv7HQ1prwlU?t=17

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা