,

দিনে ৪০টি সিগারেট খাওয়া ২ বছরের সেই শিশু এখন…

image_(2)অনলাইন ডেস্ক : আট বছর আগের কথা। এক ভয়ঙ্কর ছবি ভাইরাল হয়ে গিয়েছিল ইন্টারনেটে। ছবির কেন্দ্রে ছিল একটি শিশু। কিন্তু ছবিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছিল অন্য কারণে— ছোট্ট শিশুটিকে একজন প্রাপ্তবয়স্ক ধূমপায়ীর মতো সিগারেট খেতে দেখা গিয়েছিল সেই ছবিতে। একটা ছোট্ট শিশু কীভাবে বা কেন এভাবে সিগারেট খাচ্ছে সেই নিয়ে আলোচনা শুরু হতেই জানা যায়, শিশুটির নাম আরদি রিজাল। তার বয়স তখন মাত্র ২ বছর। ইন্দোনেশিয়ার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সে। দিনে ৪০টি সিগারেট না হলে নাকি তার চলতো না। আসলে ওই অঞ্চলে ধূমপানের নেশাকে কোন খারাপ বিষয় বলে মনেই করা হয় না। আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই সিগারেট বা সমজাতীয় নেশায় আসক্ত। কিন্তু তাই বলে একটি দু’বছরের শিশু এইভাবে সিগারেট খাবে!

image (3)(2)

বিষয়টি ভাবায় স্থানীয় প্রশাসনকেও। শিশুটিকে নেশামুক্ত করতে সরকারি পক্ষ থেকে শুরু হয় চিকিৎসা। সিগারেট আসক্তি তার কমে ঠিকই, কিন্তু তার পরিবর্তে খাবার-দাবারের নেশায় সে আসক্ত হয়ে পড়ে। সারাদিনই কিছু না কিছু না খেলে তার চলে না। ফলে এবার অতি দ্রুত বাড়তে থাকে তার ওজন। তখন আবার শুরু হয় তার নতুন চিকিৎসা। একটানা পুনর্বাসনমূলক চিকিৎসার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয় স্বাভাবিক জীবনে। আজ আরদির বয়স ১০ বছর। এখন সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক এক কিশোর। কোন রকম নেশাতেই সে আর আসক্ত নয়। অতিরিক্ত মেদও ঝরিয়ে ফেলতে সে সক্ষম হয়েছে। মনের জোর আর যথাযথ চিকিৎসার মাধ্যমে মানুষ যে কোন আসক্তি থেকে মুক্ত হতে পারে তার এক অনুপম দৃষ্টান্ত হয়ে রয়েছে আরদি। দেখুন তার বর্তমান ছবি-

image (4)(2)

সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে