বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজের সাসেক্স মিশনে ইতি, ঝুলছে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

Mustafiz-1স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানের কাঁধের চোট যে গুরুতর, এই বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে আর কোনো ম্যাচ খেলা হচ্ছে না কাটার মাস্টারের। এটাও নিশ্চিত। অনিশ্চয়তা রয়ে গেছে কেবল একটি জায়গায়; কাঁধের এই ইনজুরির কারণে কি শেষ অবধি তাকে অস্ত্রোপচার করাতে হবে নাকি অন্য কোনো উপায়ে এর সমাধান করা যাবে? এর উত্তর জানতে আরও একটি এমআরআই করাতে হবে মুস্তাফিজকে। এরপরই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে এমন তথ্য। এদিকে, মুস্তাফিজ চলতি মৌসুমে তাদের হয়ে আর খেলছেন না তা নিশ্চিত করেছে সাসেক্স। বুধবার বিকালে কাউন্টি দলটির অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়েছে। সঙ্গে মুস্তাফিজের দ্রুত সুস্থতা কামনা ও ভবিষ্যতে বাংলাদেশের এই পেসারকে তাদের দলে পাওয়ার আশা প্রকাশ করেছে সাসেক্স কর্তৃপক্ষ।

ইনজুরির ধকল সামলে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন কিছুদিন আগে। সেখানে সাসেক্সের হয়ে দুটি টি২০ ম্যাচও খেলেছেন। এরপরই নতুন করে কাঁধের ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের তরুণ পেস সেনসেশন মুস্তাফিজ। মঙ্গলবার তার এমআরআই রিপোর্ট পাওয়া গেছে। তার বাঁ কাঁধে নতুন ধরনের ইনজুরির অস্বস্ত্বি পাওয়া গেছে। সেই রিপোর্ট নিয়ে গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিজ্ঞান বিভাগের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর টনি কোচারের কাছে গিয়েছিলেন মুস্তাফিজ। রিপোর্ট পর্যালোচনা করে আরও একটি এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন কোচার। এটা বিশেষ ধরনের এমআরআই। যা মুস্তাফিজের কাঁধের ইনজুরি কতটা গুরুতর তা নির্ণয় করতে সাহায্য করবে।

বিসিবির নিজস্ব চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মুস্তাফিজের কাঁধে যে ধরনের ইনজুরি রয়েছে এর চিকিৎসা দুইভাবে করা সম্ভব। এর একটি হলো ইনজেকশনের মাধ্যমে ওষুধ দিয়ে। অন্যটি হলো অস্ত্রোপচারের মাধ্যমে। মুস্তাফিজের ক্ষেত্রে কোনটি করা হবে, নতুন করে এমআরআই করানো ও এর রিপোর্ট পর্যালোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে অস্ত্রোপচার করানোর প্রয়োজন হলে সেক্ষেত্রে মুস্তাফিজকে নিয়ে আশঙ্কার কিছু নেই বলেও মন্তব্য করেছেন দেবাশিষ। তার মতে, এটা (খেলোয়াড়ের কাঁধে অস্ত্রোপচার করানো) আমাদের জন্য নতুন কিছু নয়। এর আগে পেসার রুবেল হোসেনেরও এই ধরনের অস্ত্রোপচার করানো হয়েছিল।

প্রসঙ্গত, ইনজুরির কারণে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় ডান কাঁধে সফল অস্ত্রোপচার করিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। পরে তিনি জাতীয় দলেও সফলভাবে কামব্যাক করেছিলেন।

এদিকে, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিসিবি পরিচালক ও জাতীয় দলের ম্যানেজারে খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের অনেক আগেই জানিয়েছিলেন যে চলতি মৌসুমে সাসেক্সের হয়ে মুস্তাফিজ আর খেলছেন না। এই বিষয়ে সুজন বলেছেন, ‘এই মুহূর্তে একটি বিষয়ই কেবল নিশ্চিত; তা হলো সাসেক্সের হয়ে আর খেলছে না মুস্তাফিজ। তার ইনজুরির বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারিনি। তাই এখনই বলতে পারছি না তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে।’ অন্যদিকে জালাল ইউনুস বলেছেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুসারে মুস্তাফিজের আরও একটি এমআরআই করানো হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করানো হবে কিনা।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত