,

চুল স্ট্রেট করুন প্রাকৃতিক উপায়ে

photo-1469619336নিউজ ডেস্ক : একেকজনের চুল একেক ধরনের হয়। অনেক মেয়েরই পছন্দ স্ট্রেট হেয়ার। তাই যাদের চুল জন্মগতভাবে সোজা বা স্ট্রেট নয়, তাঁরা বারবার হেয়ার স্ট্রেটনার অথবা হেয়ার জেল ব্যবহার করে চুল সোজা করার চেষ্টা করেন। এতে চুলের অনেক ক্ষতি যেমন- চুল পড়া বেড়ে যাওয়া, চুলের রুক্ষতা, আগা ফাটা ইত্যাদি সমস্যা দেখা দেয়। ঘরোয়া উপাদান ব্যবহার করে কীভাবে প্রাকৃতিকভাবে আপনার চুলকে সমান ও মসৃণ করতে পারেন, এই সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে সৌদি বিউটি ব্লগ-এর রূপচর্চা বিভাগে।

যা যা লাগবে

এক কাপ বিশুদ্ধ নারিকেল তেল, দুই টেবিল চামচ অলিভ অয়েল, চার টেবিল চামচ লেবুর রস ও তিন টেবিল চামচ কর্নস্টার্চ (সুপারশপ থেকে কিনে নিতে পারেন)।

যেভাবে ব্যবহার করবেন

একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। আপনার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে লাগান এবং মোটা চিরুনি দিয়ে হালকা আঁচড়ে নিন। শাওয়ার ক্যাপ পরে দুই ঘণ্টার জন্য মাস্কটি চুলে রেখে দিন। তার ওপর দিয়ে রাখুন গরম তোয়ালে যা ৩০ মিনিট পর পর বদলে নিতে পারেন। এবার পানি দিযে ধুয়ে ফেলুন। দ্রুত ফলাফলের জন্য প্রতি সপ্তাহে অন্তত একবার করে এই মাস্কটি চুলে ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা