,

মন্দিরে ঢুকতে বাধা, মুসলিম হচ্ছে আড়াইশ হিন্দু পরিবার

Muslimআন্তর্জাতিক ডেস্ক : ভারতে দলিত জনগোষ্ঠীর ওপর কট্টরপন্থিদের অত্যাচার কমছেই না। দলিত হিন্দু পরিবারের ‘দল বেঁধে’ ধর্মান্তরিত হওয়ার খবর মেলে হরহামেশাই। এবার মন্দিরে প্রবেশে বাধা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর আড়াইশ দলিত পরিবার।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, দেশের বিভিন্ন প্রান্তে দলিতদের ওপর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আক্রমণ বেড়েই চলছে। গুজরাটের উনা, তামিলনাড়ুতে এমন খবর প্রায়ই মিলছে। আর এর পরিণতিও হচ্ছে মারাত্মক।

গতবছর হারিয়ানায় প্রায় ১০০টি দলিত পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এমন ঘটনার নজির থাকা সত্ত্বেও দলিতদের উপর অত্যাচার কমেনি৷ গুজরাটের উনার ঘটনা রাজনৈতিক মহলে যত শোরগোলই ফেলুক, বাস্তবের ছবিটা কিন্তু তেমন বদলায়নি। আর তাই স্বধর্মের অত্যাচার সহ্য করতে না পেরেই অন্য ধর্মের আশ্রয় গ্রহণ করছেন নিপীড়িত দলিতরা।

এবারের ঘটনাটি তামিলনাড়ুর বেদারণ্যম ও কারুর জেলায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বেদারণ্যমে এক মন্দিরে ঢুকতে প্রায় ২০০ দলিত পরিবারকে বাধা দেয়া হয়। দলিতদের অভিযোগ, বরাবরই তাদের প্রতি এ ধরনের বৈষম্যমূলক ব্যবহার করা হয়। একই চিত্র কারুর জেলাতেও। স্থানীয় মহাশক্তি মন্দিরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি ৩৫টি পরিবারকে।

এমন পরিস্থিতিতে এক ইসলামিক সংগঠন তাদের সঙ্গে যোগাযোগ করে। এর পরেই ইসলাম ধর্মে রূপান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন দলিতরা।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা