,

জেনে নিন হৃদপিন্ড সুস্থ রাখবে যে খাবারগুলো

24095-boroস্বাস্থ্য ডেস্ক : হৃদপিন্ড বা হার্ট দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এর প্রধান কাজ হল সারা শরীরে রক্ত প্রবাহ সচল রেখে অক্সিজেন এবং পুষ্টি উপাদান পরিবহন করা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া সংখ্যা অনেক। কিছুটা সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস পারে হৃদরোগ হওয়ার সম্ভাবনা হ্রাস করতে। কিছু খাবার আছে যা আপনার হার্টকে সুস্থ রাখবে। এমন কিছু হার্ট ফ্রেন্ডলি খাবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাক।

১। কমলা:-
কমলা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, কলেস্টেরল এবং হার্ট ফেইলিওর প্রতিরোধ করে থাকে। সাইট্রাস পেকটিন জেলাটিন ৩ নামক প্রোটিন দূর করে যা হৃদপিন্ডের টিস্যু ক্ষতিগ্রস্ত করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি করে। এক সমীক্ষায় দেখা গেছে প্রচুর পরিমাণ সবজি এবং ফল খাওয়া ৩৭% পর্যন্ত হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারে।

২। টমেটো:-
টমেটোতে হৃদপিন্ড সুস্থ রাখার অ্যান্টি অক্সিডেন্ট, লাইকোপিন রয়েছে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং রক্ত নালী খোলা রাখে। টমেটোতে খুব সামান্য পরিমাণ চিনি রয়েছে যা হার্টে ক্ষতিকর প্রভাব ফেলে না।

৩। স্যামন মাছ:-
স্যামন এবং অন্যান্য সামুদ্রিক মাছ সার্ডিন ইত্যাদিকে হার্ট হেলদি খাবার বলা হয়। এতে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা arrhythmia (অনিয়মিত হার্টবিট) এবং atherosclerosis( হার্টে ছিদ্র) প্রতিরোধ করে। American Heart Association সপ্তাহে একবার হলেও ওমেগা থ্রি যুক্ত খাবার খেতে বলা হয়েছে।

৪। সয়া প্রোডাক্ট:-
সয়া প্রোডাক্ট যেমন সয়া দুধ, সয়া বিন, টফু ইত্যাদি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন। এই খাবারগুলো শরীরের থেকে কলেস্টেরল এবং অস্বাস্থ্যকর ফ্যাট দূর করে থাকে।

৫। ওটমিল:-
ওটমিল দ্রবণীয় আঁশ যা কলেস্টেরল কম রাখে। তবে হ্যাঁ চিনিযুক্ত ওটমিল স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সাধারণ ওটমিল খাওয়ার চেষ্টা করুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা