,

মুক্তি দেয়া হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের হত্যা চেষ্টাকারীকে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের হত্যা চেষ্টাকারী জন হিঙ্কলে জুনিয়রকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। গত ৩৫ বছর ধরে হিঙ্কলে একটি মানসিক রোগ নিরাময়কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। সেখান থেকেই তাকে মুক্তি দেয়া হচ্ছে।

2016_07_27_20_50_31_FV7gtKMVo0UpjcyqznrcXG1KnQjm6M_original

১৯৮১ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে রিগ্যানকে গুলি করে হত্যার চেষ্টা করে হিঙ্কলে। সেই সময়ে মার্কিন ওই প্রেসিডেন্ট মারা না গেলেও তিন সঙ্গীসহ মারাত্মক আহত হন। মানসিকভাবে বিকারগ্রস্ত হওয়ায় তখন হিঙ্কলেকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়া হয়।

১৭ দিন ধরে কঠোর নজরদারির মধ্যে ভার্জিনিয়ায় নিজের মায়ের বাড়িতে সময় কাটাচ্ছেন রোনাল্ড রিগ্যানের হত্যা চেষ্টাকারী। ‘সুস্থতার জন্য ছুটি’ হিসেবে হিঙ্কলে এখন থেকে নিজের বাড়িতেই থাকতে পারবেন বলে এক মার্কিন আদালতের দেয়া রায়ের প্রেক্ষিতে তাকে মুক্তি দেয়া হচ্ছে। তবে তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিগ্যান ক্ষমতা গ্রহণের ৬৯ দিনের মাথায় তাকে গুলি করার ঘটনা তখন পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। ফুসফুসে গুলিবিদ্ধ হয়েও বেঁচে যান তিনি। তার প্রেস সচিব জেমস ব্র্যাডিকে মাথায় গুলি করা হয়েছিল। পরে মস্তিষ্কে বড় ধরনের ক্ষতির কারণে সারাজীবন তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়েছে। ২০১৪ সালে মারা যান তিনি।
রোনাল্ড রিগ্যান
উল্লেখ্য, রোনাল্ড রিগ্যান যুক্তরাষ্ট্রের সবচে বয়স্ক রাষ্ট্রপতি। ১৯১১ সালে এই মার্কিন প্রেসিডেন্ট ২০০৪ সালের ৫ জুন মারা যান। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার সময়েই যুক্তরাষ্ট্র নিউট্রন বোমা তৈরি করেছিল। এই বোমা ভয়াবহতা চালায় নিঃশব্দে।

নিউট্রন বোমা দিয়ে ভবনের ক্ষতি না করে শুধু সেখানে থাকা মানুষগুলোকে মেরে ফেলা যায়। বোমাটির প্রস্তুতকারক স্যামুয়েল টি কোয়েন একবার বলেন, বিশ্বে এটাই একমাত্র বোমা, যেটা দিয়ে পৃথিবীর কোনো কিছু ধ্বংস না করেই যুদ্ধ শেষ করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে