,

শাহরুখে আগ্রহী হলিউড নির্মাতা

 

বিনোদন ডেস্ক : এর আগে ভার্চুয়াল জগতে শাহরুখের সঙ্গে নৈশভোজের পরিকল্পনা করেছিলেন হলিউড পরিচালক পল ফেইগ। এবার তিনি জানালেন, বলিউডের কিং খানকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী তিনি।

ShahRukh_Feig1469534646

আগামী ২৯ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে এ পরিচালকের গোস্টবাস্টার্স সিনেমাটি। এ উপলক্ষে সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের আয়োজনে এক সাংবাদ সম্মেলনে পল ফেইগ জানিয়েছেন, তার স্ত্রী বলিউড সিনেমা এবং শাহরুখ খানের অন্ধ ভক্ত। তিনি বলেন, ‘আমি শাহরুখকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী। আমার স্ত্রী এতে ভীষণ খুশি হবে।’

এর আগে গত মে মাসে শাহরুখ তার বাড়িতে অ্যাপল সিইও টিম কুককে আমন্ত্রণ করেছিলেন। সে সময় মাইক্রোব্লগিং সাইট টুইটারে ফেইগের স্ত্রী লিখেছিলেন, ‘আশা করছি একদিন পল ফেইগকে মান্নাতে (শাহরুখের বাড়ির নাম) আমন্ত্রণ জানানো হবে।’

এরপর শাহরুখ এ জুটিকে নিমন্ত্রণ জানালে পরবর্তীতে দ্য স্পাই খ্যাত নির্মাতা ফেইগ লিখেছিলেন, ‘তোমার সঙ্গে দেখা করাটা অনেক সম্মানের। অনেক ধন্যবাদ, বন্ধু।’

এছাড়া সংবাদ সম্মেলনে বলিউড সিনেমার প্রতি তার ভালো লাগা নিয়ে কথা বলে ফেইগ। পাশাপাশি জানান, তার স্ত্রী শাহরুখের ওম শান্তি ওম সিনেমার ভক্ত। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই হয়তো হলিউড সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা