,

‘৬ মাসের মধ্যে জেলা পরিষদ নির্বাচন’

নিজস্ব প্রতিবেদক : আগামী ছয় মাসের মধ্যে জেলা পরিষদ নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

467

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জেলা পরিষদ নির্বাচন দিতে কিছু আইন পরিবর্তন ও পরিমার্জন প্রয়োজন আছে। এসব প্রক্রিয়াগত কাজ সম্পাদন করে অথবা অডিন্যান্স জারি করে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেয়া হবে।

মন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ইউনিয়ন পর্যায়ে গিয়ে জনগণকে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার নির্দেশ দেয়া হয়েছে ডিসিদের। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরা যেন কোনোভাবে সংগঠিত না হতে পারে সে বিষয়ে সতর্ক থাকারও নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা