,

সাব্বিরের লাশ গ্রহণ করবে না তার বাবা

 

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর কল্যাণপুরে নিহত ‘জঙ্গি’ সাব্বিরুল হক কণিক ওরফে সাব্বিরের বাবা আজিজুল হক চৌধুরী ছেলের লাশ শনাক্ত করতে ঢাকা আসছেন। তবে যদি এই নয় লাশের মধ্যে ছেলেকে খুঁজেও পান তাহলে তিনি দাফনের জন্য সেই লাশ গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশকে।

2016_07_27_13_47_10_7bu8P6dxRSJc0rDOCNhz4jsp0tHhwW_original-290x163

বুধবার দুপুরে এ তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা। এরআগে সাব্বিরুল হকের পিতা আনোয়ারার বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরীকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে কথা বলেন পুলিশ সুপার।

এসপি নুরে আলম মিনা বলেন, ‘সাব্বির নামে যে মারা গেছে সে আনোয়ারার আজিজুল হকের ছেলে বলে খবর পাওয়ার পর তাকে ডেকে আমি কথা বলি। উনি জানিয়েছেন, ছবি দেখে নিহতদের মধ্যে তার ছেলেও আছে বলে তিনি ধারণা করছেন। সেজন্য আজকেই ঢাকায় গিয়ে মর্গে নিহত সাব্বির তার নিখোঁজ পুত্র সাব্বিরুল হক কণিক কিনা লাশ সনাক্ত করবেন। যদি সত্যিকারেই এই সাব্বিরই কণিক হয় তাহলে ছেলের লাশ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।’

এর আগে গুলশান হত্যাকাণ্ডে নিহত জঙ্গিদের লাশও গ্রহণ করেননি পরিবার। এছাড়া শোলাকিয়া, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিহত জঙ্গিদের মরদেহ নিতে আসেননি পরিবার। তাদের বেওয়ারিশ লাশ হিসেবে আনজুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করেছিল পুলিশ।

সোমবার পুলিশের অভিযানে কল্যাণপুরে নিহতদের প্রকাশিত ছবি দেখে একজনকে ‘শনাক্ত’ করেন স্বজন ও পুলিশ। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরীর ছেলে সাব্বিরুল হক কণিক (২২) বলে ধারণা করছেন তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা