বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া বিদুৎ বিতরন বিভাগের গাফিলতির দরুন দুই ইউনিয়ন বাসি চরম ভোগান্তি

power-2আমিরজাদা চৌধুরী  : ব্রাহ্মণবাড়ীয়া দুই ইউনিয়নে খুঁটি ভেঙ্গে পড়ায় গত ৫ দিন যাবৎ বিদুৎবিহীন হয়ে পড়েছে প্রায়  দুই ইউনিয়নে  ২৯ হাজার মানুষ। ব্রাক্ষণবাড়ীয়া সদর ও নবীনগর উপজেলার বড়াইল ও সাদেকপুর ইউনিয়নের  মানুষকে পোহাতে হচ্ছে সীমাহীন দূর্ভোগ।

এদিকে, আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুই ইউনিয়নে এক ধরনের ভূতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় বিদুৎ না পাওয়ার কারনে হাজারো গ্রাহকের অভিযোগ কোন কমতি ছিল না। সেই সাথে গ্রাহকরা বিদুৎ কর্মকর্তাদের কাছে দাবি করেন যত তাড়াতাড়ি সম্ভব বিদুৎ সংযোগ যাতে পুনরায় ফিরে আসে।

কথা হয় হুমায়ূন কবিরেরর সাথে তিনি  জানান,গত ৫ দিন যাবৎ বিদুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামের মানুষ ।সেই সাথে প্রবাসে থাকা আমার ছেলেদের সাথে মোবাইলের চার্জ না থাকায় সময়মত কথা বলবো সেই সুযোগও পাচ্ছি না।তারপরও বিদুৎতের অপেক্ষায় বসে আছি।

স্বপন মোল্লা নামক জনৈক ব্যক্তির সাথে কথা হয়, তার  অভিযোগের কোন কমতি ছিল না সে বলেন, আমার ফ্রিজে নদী থেকে মারা মাছ সস্তা পেয়ে  কিনে রেখেছিলাম কিন্তু গত কয়েক দিনের বিদুৎবিহীন হওয়ার এখন সবগুলো মাছ ফ্রিজ থেকে বের করে অর্থেক নিজে খেয়েছি বাকী গুলো প্রচন ধরতে শুরু করায় শুটকি দিয়ে রাখতে হয়েছে। সেই সাথে আমার ছেলে-মেয়েদের বিদুৎ না থাকায় পড়াশুনা অনেক ক্ষতি হচ্ছে।

অন্যদিকে  বাজার গুলোতে সন্ধ্যা বেলা ঢুকলে ভূতুরে পরিবেশ মনে হয়। ব্যাটারির মার্ধ্যমে দোকানে গিয়ে মোবাইলে চার্জ দিতে হচ্ছে। সব কিছু মিলিয়ে মানবেতর জীবন যাপন করছে ইউনিয়নের বাসিন্দারা।

ব্রাহ্মণবাড়িয়া বিদু্ৎ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুর হান্নান জানান, বিদু্ৎতের খুটি ভেঙ্গে পানিতে পড়ে গেছে যার কারণে সমস্ত লাইন নতুন করে টানতে হচ্ছে। তাছাড়া জমিতে বর্ষার পানি আসায় এখন আগের জায়গাই খুটি বসানো সমম্ভ হচ্ছেনা। তাই রাস্তার পাশ দিয়ে খুটি বসানোর কাজ চলতেছে। আমি ঘটনা স্হল থেকে আপনার সাথে কথা বলতেছি। আগামী কালের মর্ধ্যে  বিদুৎতের ব্যবস্হা করতে পারব আশা রাখছি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত