,

ভারতের ভেতরে ঢুকে পড়েছিল চীনা সেনাবাহিনী?

230675_1চীনা সৈন্যরা গত সপ্তাহে ভারতের উত্তরখন্ড এলাকায় ঢুকে পড়েছিল এবং সেখানে ঘণ্টা খানেক ভারতীয় সৈন্যদের মুখোমুখি অবস্থায় ছিল। ভারত সরকার বুধবার বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এরপর উভয় পক্ষ নিজেদের ওই স্থান থেকে সরিয়ে নিয়েছে।

সূত্রটি জানিয়েছে, যেভাবে চীনা সৈন্যরা ঢুকেছিল, সে স্থানটি ভারত ও চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।

উত্তরখান্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করেছেন।

হরিশ বলেন, পার্বত্য রাজ্যটির চ্যামলি জেলায় এই অনুপ্রবেশের ঘটনা ঘটে।

তিনি বার্তা সংস্থা এএনআইকে বলেন, আমি নিশ্চিত, কেন্দ্রীয় সরকার বিষয়টি আমলে নেবে।

আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজ্জু বলেন, ‘আমরা রিপোর্ট চাইব।’

চীনের সাথে উত্তরখন্ডের ৩৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

আগেও চীনা সৈন্যরা ওই এলাকায় গিয়ে পাথরের গায়ে ‘চীন’ শব্দটি লিখে গেছে।

উৎসঃ   নয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা