,

ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

111091_133

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরে একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাকিব (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পৌরশহরের খালপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাকিব শহরের কান্দিপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। সে স্থানীয় আনন্দবাজারে একটি মাছের আড়তে কাজ করত।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাকিব খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের ছাদে ওঠে। তবে কি কারণে সাকিব ছাদে ওঠে বা আর কেউ তার সঙ্গে ছিল কিনা সেটি নিশ্চিত করে জানা যায়নি। এ সময় সাকিব পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সদর হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল হক আমাদের কে  জানান, ছাদ থেকে পড়ে গিয়ে সাকিব মাথায় গুরুতর আঘাত পেয়েছে। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান আমাদের কে বলেন, ছাদ থেকে পড়ে গিয়ে কোনো শিশু মৃত্যুর সংবাদ আমরা এখনো পাইনি। তবে এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা