,

কল্যাণপুরের সেই বাড়ির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা!

Bd-pratidin_._._._নিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে সোমবার দিবাগত মধ্য রাত থেকে গতকাল ভোর পর্যন্ত ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। যে বাড়িতে ৯ ‘জঙ্গি’ নিহত হয়েছে ওই বাড়িটির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে সূত্র জানায়।

কল্যাণপুরের ৫ নম্বর রোডের ৫ নম্বর বাড়িটির নাম ‘তাজ মঞ্জিল’ হলেও জাহাজ বিল্ডিং নামেই বেশি পরিচিত। ছয়তলা এই ভবনের দোতলায় থাকেন বাড়ির মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী আতাহার উদ্দিন আহমেদের পরিবার। তিনতলায় ফ্যামিলি ভাড়া দেওয়া। চার ও পাঁচতলা এবং ছয়তলায় মেস।

ভবনটির প্রতিটি তলায় চারটি করে ইউনিট রয়েছে। বাড়ির তত্ত্বাবধায়ক মমিনের দাবি, গত ১২ জুলাই ভবনটির পাঁচতলা ভাড়া নিয়েছিল জঙ্গিরা। তবে কয়েক দফায় বলার পরও ওই যুবকরা ভাড়াটিয়া ফরম পূরণ করে দেয়নি। দুপুরের দিকে ‘জাহাজ বিল্ডিং’-এর মালিকের স্ত্রী মমতাজ পারভীন ও তার ছেলে মাজহারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমদ বলেন, ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য না নেওয়া ও পুলিশের কাছে তথ্য গোপন রাখার কারণে ৫৪ ধারায় এই দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক আতাহার উদ্দিন আহমেদ প্রবাসী। তবে স্থানীয় সূত্রে খবর, মালিক আতাহার উদ্দিন আহমেদ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। তিনি বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে সূত্র।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে