,

রানি লক্ষ্মী বাই হবেন কঙ্গনা

K6বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর ধরেই বলিউডে রানি লক্ষ্মী বাইয়ের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা ভাবা হচ্ছিল। একটি আন্তর্জাতিক প্রযোজনা প্রতিষ্ঠান ছবির কাজ প্রায় শুরুও করেছিল। কিন্তু পরে আর সেটা করা হয়ে ওঠেনি। তখন অভিনেত্রী সুস্মিতা সেন এই চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন। এবার নির্মাতা কেতন মেহতা লক্ষ্মী বাইয়ের জীবন নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। আর রানির চরিত্রে এখানে দেখা যাবে ‘কুইন’ তারকা কঙ্গনাকে।
এদিকে এই ছবিতে কাজ করার সুযোগকে অনেক বড় করে দেখছেন কঙ্গনা। আর তাই পূর্ণ মনোযোগ এখন এই ছবির পেছনেই ব্যয় করতে চান। নির্মাতাকে প্রতিশ্রুতি দিয়েছেন, এই ছবির কাজ করার সময় অন্য কোনো কাজ হাতে নেবেন না তিনি। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত কঙ্গনা নাকি শুধু এই ছবি নিয়েই ব্যস্ত থাকবেন।
কঙ্গনা বলেন, ‘আমি এই ছবিতে লক্ষ্মী বাইয়ের মানবিক দিকের প্রতিই বেশি নজর দেব।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা