,

সরাইল ডিগ্রী কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে সংবর্ধনা

Sarail Pic(MP Rally) 27.07.16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল ডিগ্রী কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও স্থানীয় এমপি এ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে সংবর্ধনা দিয়েছে শিক্ষার্থীরা। এ উপলক্ষ্যে সকালে শহীদ মিনার চত্বরে এ আই মনোয়ার উদ্দিন মদনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি মৃধা। সরাইল কলেজ সহ আশপাশের কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা, মুক্তিযোদ্ধা আবদুল হালিম, ওই কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সম্পাদক বদর উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, কমান্ডার মোঃ ইসমত আলী, শিক্ষক রফিকুল ইসলাম মানিক ও যুবলীগের সাবেক আহবায়ক মাহফুজ আলী। বক্তারা প্রথম ধাপে সরাইল কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী (অনুপস্থিতিতেই) ও এমপি জিয়াউল হক মৃধাকে প্রাণঢালা অভিনন্দন এবং সংবর্ধনা জানিয়েছেন। সেই সাথে তাদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। প্রধান অতিথি বলেছেন, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ মহোদয়কে এখানে এনে গোটা সরাইলবাসীকে নিয়ে পরবর্তীতে আরেকটি অনুষ্ঠান করা হবে। পরে এমপি’র নেতৃত্বে শিক্ষার্থীদের নিয়ে একটি আনন্দ র‌্যালী বের করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে