,

জঙ্গিবাদ বিরোধী শান্তি সমাবেশে এমপি “সরাইলে বহিরাগতদের ঠাঁই নেই”

Sarail Pic(M.P) 27.07.16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : জাতীয় পার্টি ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে মহাজোটের স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, বহিরাগতদের ঠাঁই হবে না সরাইলে। গত মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধা আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন,মহাজোট নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে। ঠিক তখনই মানুষ হত্যা করে দেশকে অকার্যকর করার দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। আর তাদের টার্গেট হচ্ছে ইমাম মোয়াজ্জিন পীর হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ। এ সব জঙ্গিরা এ দেশেই সৃষ্টি। খুন করে মুসলমান রাষ্ট্র কায়েমকে ইসলাম অনুমতি দেয় না। সন্ত্রাস নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে প্রতিহত করব। সমাজের সর্ব ক্ষেত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষনার নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি চুন্টা ইউনিয়ন কমপ্লেক্স উদ্বোধন নিয়ে জাতীয় পার্টি ও আওয়ামীলীগের মধ্যে দূরত্ব তৈরী হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি দ্বিতীয়বার এমপি হয়েছি। এতে কিছু লোকের গাত্রদাহ হয়েছে। ২০০৮ সালে মহাজোট নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আ’লীগ ও সরাইলের মানুষের ত্যাগের বিনিময়ে আমিনীর মত জাতীয় নেতাকে পরাজিত করেছি। ২০১৪ সালে আমার নেতা এরশাদের সম্মতি না থাকলে আ’লীগের নীতি নির্ধারকদের চাপে আমি নির্বাচন করি। আ’লীগের বড় একটা অংশ আমার বিরোধীতা করে। সরাইলের জনগন আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। তাদের কাছে কৃতজ্ঞ। তারপর আমার ভাল কাজে বাঁধা কেন? এ দেশের অনেক জ্ঞানী গুণী ও ঐতিহাসিক ব্যাক্তিদের জন্মস্থান সরাইল কয়েকশ বছর আগ থেকে স্বাধীনচেতা। তারা অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি। দিবেও না। এ মাটিতে বহিরাগতদের স্থান নেই। জাতীয় ছাত্র সমাজের সম্পাদক মজিদ বক্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন, কমান্ডার মোঃ ইসমত আলী, ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, আ’লীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়া, মোঃ ইকবাল হোসেন, জাপা নেতা মোঃ হুমায়ুন কবির, ফজলুল হক মৃধা, নাজমা বেগম ও যুবলীগের সাবেক আহবায়ক মাহফুজ আলী প্রমূখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা