,

কল্যাণপুরে নিহত তিন ‘জঙ্গির’ পরিচয় মিলেছে

ctg-1_136374রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ গতকাল মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে নিহত তিন ‘জঙ্গির’ পরিচয় মিলেছে। তাঁরা বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ছিলেন। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ওই সূত্রের তথ্যমতে, এই তিন ‘জঙ্গির’ একজন হলেন সেজাত রউফ অর্ক ওরফে মরক্কো। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। গুলশান হামলায় নিহত জঙ্গি নিবরাসের বন্ধু ছিলেন অর্ক। তাঁর বাবার নাম তৌহিদ রউফ। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে ৩০৪ নম্বর বাড়িতে তাঁর পরিবারের বাস।
নিহত অপর ‘জঙ্গির’ নাম জুবায়ের হাসান (২০)। তিনি নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম আবদুল কাইয়ুম। তিনি নোয়াখালীতে আল-আমিন বিস্কুট কারখানার ভ্যানচালক। ছয় মাস আগে জুবায়ের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ব্যাপারে নোয়াখালীর সুধারামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিহত তৃতীয় ‘জঙ্গি’ হচ্ছেন আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র সাব্বিরুল হক কনিক। বাবার নাম আজিজুল হক। তাঁর বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সাব্বিরুলও ছয় মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে তাঁর পরিবার থানায় কোনো জিডি করেনি।
গতকাল কল্যাণপুরের তাজ মঞ্জিলে যৌথ বাহিনীর অভিযানে নয় ‘জঙ্গি’ নিহত হন। আহত হন একজন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা