বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জরিপে জনসমর্থনে হিলারিকে ছাড়িয়ে ট্রাম্প

hilary-trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের এক জরিপে দেখা গেছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে ছাড়িয়ে জনসমর্থনে এগিয়ে গেছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের করা এ জরিপের ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের প্রথমদিকের পর থেকে এই প্রথমবারের মতো জরিপে হিলারিকে পেছনে ফেললেন ট্রাম্প।

চলতি বছরের ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন।

গেল সপ্তায় ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত রিপাবলিকান দলীয় জাতীয় সম্মেলনে ট্রাম্পকে দলটির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকেই ট্রাম্পের প্রতি জনসমর্থন বাড়তে দেখা যায়।

অন্যদিকে মঙ্গলবার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট দলীয় জাতীয় সম্মেলন থেকে হিলারি ক্লিনটনকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর ঠিক আগে ২২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত করা জরিপটির ফলাফলে দেখা যায় ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়েছেন ৩৯ শতাংশ সম্ভাব্য ভোটার; অপরদিকে হিলারির পক্ষে সমর্থন জানিয়েছেন ৩৭ শতাংশ সম্ভাব্য ভোটার।

২৪ শতাংশ সম্ভাব্য ভোটার এদের কাউকে সমর্থন না করার কথা জানিয়েছেন।

জরিপে চার শতাংশ এদিক-ওদিক হতে পারে বলে ফলাফলে বলা হয়েছে। এতে দুই প্রার্থীর পক্ষে প্রায় সমান সমর্থন আছে, এমনও ধরে নেওয়া যায় বলে জানিয়েছে রয়টার্স।

হিলারি গেল শুক্রবারের জরিপে ট্রাম্পের চেয়ে তিন শতাংশ এগিয়ে ছিলেন।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জরিপে বেশিরভাগ সময়ই হিলারি প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে ছিলেন।

মে মাসের প্রথমদিকে রিপাবলিকান দলীয় মনোনয়ন দৌড় থেকে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীরা খসে পড়লে ট্রাম্পের মনোনয়ন প্রায় নিশ্চিত হয়ে যায়। ওই সময় প্রথমবারের মতো অল্প সময়ের জন্য হিলারিকে পেছনে ফেলে জনসমর্থন জরিপে এগিয়ে গিয়েছিলেন ট্রাম্প।

৯ মে ট্রাম্প প্রতিদ্বন্দ্বী হিলারি থেকে মাত্র দশমিক ৩ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন। এরপর থেকে ফের হিলারি এগিয়ে যান এবং তাদের জনসমর্থনের ব্যবধানও বাড়তে থাকে। এক পর্যায়ে বেশ কিছুদিন ধরে ট্রাম্পের চেয়ে জরিপে ১০ পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে ছিলেন হিলারি।

কিন্তু ট্রাম্পের মনোনয়ন ঘোষণা করার পর দুজনের জনসমর্থনের ব্যবধান ফের হ্রাস পেতে থাকে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান