,

ইয়াসিরকে হটিয়ে বিশ্বের এক নম্বরে অশ্বিন

24039-boroস্পোর্টস ডেস্ক : আবারো বিশ্বের এক নম্বর বোলারের মুকুট উঠলো অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিনের মাথায়। অ্যান্টিগা টেস্টে দুরন্ত পারফরম্যান্সই তাকে এই আসনে বসিয়েছে। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ৮৩ রানের বিনিময়ে পেয়েছিলেন ৭ উইকেট।

গত সপ্তাহে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ’র ঘূর্ণিতে পর্যদস্তু হয়েছিল ইংল্যান্ড। লর্ডসে ওই টেস্টে তিনি নিয়েছিলেন ১০ উইকেট। বোলারদের র‌্যাংকিংয়েও উঠে যান এক নম্বরে। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে হতাশাজনক পারফরম্যান্সে ইয়াসির চার ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে যান। ১ উইকেট পেতে তাকে খরচ করতে হয়েছে ২৬৬ রান। এরই প্রভাব পড়েছে ইয়াসিরের র‌্যাংকিংয়েও।

অশ্বিনের পর দুই, তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে জেমস অ্যান্ডারসন, স্টুয়াট ব্রড ও ডেল স্টেইন। এক নম্বর বোলার হওয়ার পাশাপাশি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়েও এক নম্বরে রয়েছে অশ্বিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা