,

রিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন ফেদেরার

90524244স্পোর্টস ডেস্ক : হাঁটুর চোটের কারণে আসন্ন রিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। শুধু রিও অলিম্পিক নয়, চলতি মৌসুমের বাকি সময়টাতে আর কোর্টে দেখা যাবে না সাবেক এই নাম্বর ওয়ানকে। খবর বিবিসির।

১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার বলেন, ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার জন্য আমার আরও পুনর্বাসনের প্রয়োজন।

৩৪ বছর বসয়ী ফেদেররার চলতি বছরের ফেব্রুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন। পরে পিঠের চোটে ফ্রেঞ্চ ওপেনটা খেলতে পারেননি। উইম্বলডনে খেলতেও বেশ ধকল পোহাতে হয়েছে।আর এবার রিও অলিম্পিক থেকে ছিটকেই গেলেন।

এদিকে, রিও অলিম্পিকে সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারবেন না ভেবে হতাশ ফেদেরার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘খুব হতাশার সঙ্গে জানাচ্ছি, রিওতে সুইজারল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করতে পারব না। এমনকি গোটা মৌসুমেই আর খেলতে পারব না আমি। হাঁটুর চোট সারাতে আমার আরও বেশি পুনর্বাসনের প্রয়োজন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা