,

জেএসসি পরীক্ষা বাতিল চেয়ে রিট

2016_07_27_13_15_07_ODqkmNhhFwsNZeMAj1GOOVNI9Bqirj_originalজেএসসি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বুধবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

জেএসসি পরীক্ষা বাতিল চেয়ে এর আগে এই আইনজীবী একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

এতে বলা হয়, ১৯৬১ সনের শিক্ষা ব্যাবস্থা অনুযায়ী এসএসসি/এইচএসসি পরীক্ষা পাবলিক পরীক্ষা অনুযায়ী অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৭১ সালের পর থেকে এ আইনের বিকল্প কোনো আইন তৈরি হয়নি। এ আইনে জেএসসি পরীক্ষা বলতে কিছু নেই। এ আইনের ২(জি)তে বলা হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে পাবলিক পরীক্ষা হিসেবে নেয়ার কথা আছে। কিন্তু জেএসসিকে পাবলিক পরীক্ষা হিসেবে নেয়ার কোনো নির্দেশনা নেই। এই আইনি যুক্তিতে তিনি রিট আবেদন করেছেন বলে আবেদনে উল্লেখ করেছেন।

জেএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন কোচিং কোটি কোটি টাকা বাণিজ্য করছে বলে তিনি উল্লেখ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা