বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি ইস্যুতে ভারত-বাংলাদেশ বৈঠক শুরু আজ

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি ও সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতে আজ থেকে শুরু হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আলোচনায় স্থান পাবে নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব বিষয় জানা গেছে।

 

bangladesh1469591307
বলা হয়েছে, আজ বুধবার থেকে শুরু হতে যাওয়া এই বৈঠকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে নিরাপত্তার ইস্যুকে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে বিশেষ আলোচনা ও সিদ্ধান্ত হবে। কারণ গুলশানে জঙ্গি হামলার পর উভয় দেশই জঙ্গিবাদ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বৈঠকে অংশ নিতে আজ বুধবার ভারতে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

মূলত নিরাপত্তার ইস্যুকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীরা নয়াদিল্লিতে বৈঠকে বসবেন। তিন দিনব্যাপী এই বৈঠক ২৯ জুলাই পর্যন্ত চলবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এই প্রতিনিধিদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোজাম্মেল হক খান ছাড়াও থাকবেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, কোস্টগার্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রকিবুর রহমান প্রমুখ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত বরাবরই বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়ে আসছে। সম্প্রতি বাংলাদেশে জঙ্গি হামলার ঘটনায় দ্বিপক্ষীয় বিষয়ে ভারত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুব বিবেচনায় রেখেছে। এই অবস্থায়, জঙ্গি ইস্যুতে বাংলাদেশের অবস্থান এবং সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চায় ভারত। এর ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

ভিন্ন প্রেক্ষাপটে এবারের বৈঠকে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান নিয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি ও বন্দিবিনিময় চুক্তি সংশোধনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে সহজে অপরাধী হস্তান্তরের লক্ষ্যে এই সংশোধন করা হতে পারে। এখন অপরাধী হস্তান্তরের ক্ষেত্রে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হয়। তবে বন্দিবিনিময় চুক্তি সংশোধন হলে আদালতের রায়ের জন্য আর অপেক্ষা করতে হবে না। খুব দ্রুত দুই দেশ বন্দিবিনিময় করতে পারবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান