,

অপরাধ বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেবে বিজিবি-বিএসএফ

নিজস্ব প্রতিবেদক :কোন দেশের নাগরিক, তা বিবেচনায় না নিয়ে কেবল অপরাধ বিবেচনায় নিয়ে কড়া ব্যবস্থা নেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

 

2015_07_01_06_28_19_sD6vR0USAHxliGuBKUPCjryNDs9aUL_original

মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের শিলিগুড়িতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার বিষয়েও যৌথ প্রয়াসের সিদ্ধান্ত নেওয়া হয়।

এখন থেকে বাংলাদেশে আটক ভারতীয় অপরাধী এবং ভারতে আটক বাংলাদেশি অপরাধীদের বিষয়ে যাবতীয় তথ্য আদান-প্রদান করবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

আজ বাংলাদেশ থেকে বিজিবির উচ্চপদস্থ ২০ সদস্যের একটি টিম বৈঠকে যোগ দেয়। বৈঠকে ভারতের পক্ষে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের বিএসএফের আইজি ও ডিআইজি ছাড়া আসাম রাজ্যের ডিআইজি উপস্থিত থাকেন।

বৈঠকে বাংলাদেশের বিজিবির প্রতিনিধিরা পশ্চিমবঙ্গ ও আসামের বিভিন্ন ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন কী ধরনের অপরাধমূলক কার্যকলাপ ঘটে, তা বিএসএফের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। সেই সঙ্গে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অসতর্কতার সুযোগ নিয়ে জাল নোট, গবাদি পশু, বিভিন্ন ধরনের মাদকসহ অস্ত্র ও মানব পাচারের যে চক্র সক্রিয় রয়েছে, তা বন্ধ করার জন্যও নানা সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকে ২৯ জুলাই পর্যন্ত, অর্থাৎ তিন দিন চলবে এ বৈঠক। বৈঠক শেষে কলকাতায় এ-সংক্রান্ত একটি দলিলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী স্বাক্ষর করবে বলেও জানা যায়।

বাংলাদেশের তরফে এদিনের বৈঠকে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের কমান্ডার (এডিজি) শাহরিয়ার আহমেদ। ভারতের তরফে প্রতিনিধিত্ব করেন বিএসএফ নর্থ ফ্রন্টিয়ার মহাপরিদর্শক (আইজি) কমল নারায়ণ চৌবে। বৈঠকের শুরুতেই একে অপরের সঙ্গে করমর্দন করে মৈত্রীবন্ধনে আবদ্ধ হন।

শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা একে অপরের সহায়তা ছাড়া কেউ ভালো থাকতে পারব না। প্রথম দিন আমাদের এই আইজি পর্যায়ের বৈঠকে যে আলোচনা হয়েছে, তা অত্যন্ত ফলপ্রসূ। আমাদের দুই দেশের মধ্যে সীমান্তের এই মৈত্রী অটুট থাকবে। এ ছাড়া আমরা মনে করি, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তাজনিত যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো দ্রুত প্রতিহত করতে পারলে দুই দেশই লাভবান হবে। আমাদের বিশ্বাস, এ আলোচনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরো জোরদার হবে।’

এদিন বিএসএফের পক্ষে কমল নারায়ণ চৌবে বলেন, পাহাড় ও সমতল মিলে উত্তরবঙ্গ ও আসামে মোট চার হাজার ৬০ কিলোমিটার রয়েছে। যার মধ্যে এক হাজার কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। সেই বেড়া দ্রুত দেওয়া সম্ভব হবে বলেও এদিনের বৈঠকে আশা প্রকাশ করেন চৌবে। এ ছাড়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যাতে যৌথভাবে সীমান্তের অপরাধ দমনে এগিয়ে আসে, সে ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা