,

সৌদির অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী: ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনি বাহিনী দেশটির কেন্দ্রীয় মারিব প্রদেশে সৌদি আরবের দু’টি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।এতে দুই পাইলট নিহত হয়েছেন।

 

ksa_136287

ইয়েমেনের রাজধানী সানার ২৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত তেল-সমৃদ্ধ প্রদেশটির একটি এলাকায় বোয়িং এএইচ-৬৪ হেলিকপ্টারটি অভিযান চালানোর সময় ইয়েমেনি বাহিনী গতকাল (সোমবার) রাতে গুলি করে এটিকে ভূপাতিত করে।আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এদিকে, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে আসা সৌদি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

সৌদি বাহিনী নিহত দুই পাইলটের পরিচয় দিয়ে বলেছে, তাদের মধ্যে একজন ক্যাপ্টেন আইমান আলফাইফি এবং অন্যজন ফার্স্ট ল্যাফটেন্যান্ট মোহাম্মদ হাসান।

ইয়েমেনের বিপ্লবী হুথি আনসারুল্লাহ সমর্থিত যোদ্ধাদের হামলায় দেশটির দক্ষিণ সীমান্তে আগ্রাসী সৌদি বাহিনীর অন্তত পাঁচ সেনা নিহত হওয়ার কয়েক ঘন্টার পর সৌদি আরবের পক্ষে এই ক্ষয়ক্ষতির খবর এলো। সীমান্ত প্রদেশ নাজরানে চলা প্রায় আট ঘণ্টার সংঘর্ষে এসব সেনা নিহত হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।

১৫ মাস ধরে সৌদি আরব ও কয়েকটি আরব তাদের পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দুরাব্বু হাদিকে ইয়েমেনি জাতির ওপর শাসক হিসেবে চাপিয়ে দেয়ার লক্ষ্যে দারিদ্র পীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে যার বেশিরভাগই বেসামরিক লোকজন। সেই সঙ্গে আনসারুল্লাহ যোদ্ধাদের পাল্টা হামলায় সৌদি আরবেরও বহু সেনা নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা