,

‘জঙ্গি’ ধরতে মোহাম্মদপুরে অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে জঙ্গিদের খোঁজে বিভিন্ন ছাত্রাবাসে অভিযানে নেমেছে পুলিশ।

 

kollanpur_20290_1469563570_136339

মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে এ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, জঙ্গি সংশ্লিষ্ট কেউ আছে কি না তা খতিয়ে দেখতে আদাবরের নবদা হাউজিং এলাকার সন্দেহজনক মেসগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয়রা জানায়, রাতে পাঁচটি পিকআপ ভ্যান ও দুটি বাসে করে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ওই এলাকা ঘিরে ফেলে। এরপর অভিযান শুরু করে।

তবে রাত ২টা পর্যন্ত এ অভিযানে কেউ আটক হয়নি বলে জানান বিপ্লব কুমার সরকার।

এর আগে সোমবার মধ্যরাতে রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় যৌথবাহিনী।

অভিযানের সময় আইনশৃংখলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৯ ‘জঙ্গি’ নিহত হয়। এ সময় এক ‘জঙ্গি গুলিবিদ্ধসহ দু’জনকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা