,

ডেমোক্রেটিক দলের মনোনয়ন নিশ্চিত করলেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনে হিলারি ক্লিনটনকেই ডেমোক্রেটিক দলের প্রার্থী মনোনীত করা হয়েছে।

 

Hilary-220160217154620

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ওয়েলস ফার্গো সেন্টারে সোমবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে এই মনোনয়ন দেয়া হয়।

এর আগে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে হিলারি ক্লিনটনের প্রতি জোরালো সমর্থন জানান। তিনি বলেন, হিলারি ক্লিনটনের পাশে থাকতে পেরে তিনি গর্বিত।

সম্মলনে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য হিলারিই একমাত্র যোগ্য প্রার্থী।

এরফলে যুক্তরাষ্ট্রে ২২৭ বছরের ইতিহাসে বড় কোন দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হলেন হিলারি ক্লিনটন। এর মধ্যে কোনো বড় দলের কোনো নারী প্রেসিডেন্ট পদে লড়াই করার যোগ্যতা অর্জন করতে সক্ষম হননি। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনই প্রথম নারী যিনি এবার প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন।

আধুনিক গণতন্ত্রের দেশে ২২৭ বছর পর নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে দলের ডেলিগেটরা অভিনন্দন জানিয়েছেন। খবর বিবিসি অনলাইনের।

চূড়ান্তভাবে মনোনীত হওয়ার পর সমর্থকদের ধন্যবাদ জানান হিলারি। মঙ্গলবার তার এই ঐতিহাসিক অর্জনকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামও।

সম্মেলনের শেষ দিনে ভাষণ দেবেন হিলারি ক্লিনটন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা