,

রাগে যত গণ্ডগোল

angerpic_121522লাইফস্টাইল ডেস্ক : ছোট ছোট কারণেই অযথা রেগে যাচ্ছেন৷ বাবা, মা কিংবা প্রিয় মানুষটিকে যখন যা খুশি বলে ফেলছেন রাগের বশে৷ পরে নিজে বুঝতেও পারছেন যে এমনটা না করলেই ভালো হতো৷ কিন্তু ঐ মুহূর্তে নিজেকে আটকাতে পারছেন না৷ কি করে নিজেকে সামলাবেন?

– ভেবে চিন্তে কথা বলুন৷ কারণ একবার যা বলে ফেলছেন তা কিন্তু কখনোই ফেরানো সম্ভব নয়৷ তাই কার সঙ্গে কথা বলছেন আর কি বলছেন তা ভাবুন৷ এটাই ভাবুন না, আপনার প্রিয় যে কেউই এ কথায় আঘাত পেতে পারেন৷ দেখবেন অনেক সুবিধা হবে৷

– নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, যা ইচ্ছা করে করুন৷ সৃজনশীল কিছুর সঙ্গে যুক্ত থাকলে দেখবেন সহ্যশক্তি অনেক বাড়বে৷ রাগও আসবে কম৷

– খুব রাগ হলে না চেঁচিয়ে চুপ চাপ বসে এক থেকে দশ ও উল্টো করে গুণে দেখুন৷ দেখবেন রাগ উধাও হয়ে যাবে খুব সহজে৷

– নিয়মিত ব্যায়াম করুন৷ জগিং, সুইমিং, বাস্কেটবল, ভলিবল, বক্সিং এসবের সঙ্গে মেতে নিজের রাগ আর বিষণ্নতাকে ভুলে কাটাতে পারেন অনেক সময়৷ যোগ ব্যায়াম কিংবা মেডিটেশনও উপকারী৷

– মনে যা আছে সেটা লিখে ফেলুন৷ ডায়েরিতে হোক কিংবা ফেসবুকের ওয়ালে৷ অনেক হালকা লাগবে৷ ব্লগিংও শুরু করতে পারেন৷

– মনের কষ্ট কখনোই চেপে রাখবেন না৷ অনেক সময় এই কারণেও রাগ আসতে পারে৷ তাই কোনো সমস্যা হলে শেয়ার করুন৷ বন্ধু, সঙ্গী কিংবা মায়ের কাছেও আপনার কথা বলতে পারেন৷ তারা আপনাকে ভালোবাসে তাই আপনার কথা নিশ্চয়ই শুনবেন৷

– কেউ আপনাকে রাগানোর চেষ্টা করলে বা রাস্তায় কোনো কটু কথা বললে একদমই পাত্তা দেবেন না৷ বরং এড়িয়ে যান৷ তাতে যে রাগাচ্ছে সে বোকা বনে যাবে৷ পড়ে তার প্রতিক্রিয়া ভেবে আপনার হাসি পাবে৷

– রাতে ঠিক করে ঘুমান৷ সেক্ষেত্রে সমস্যা থাকলে ডাক্তার দেখান৷ ঘুমাতে যাওয়ার আগে কিছু ভাববেন না৷ আর ফোন বা ই-মেইল না চেক করাই ভালো৷

– রাগ ব্যবস্থাপনা কোর্স থাকে অনেক। সেগুলো চেষ্টা করতে পারেন৷ অনেক সময় এই ধরনের ক্লাবে যাতায়াত করলে বেশ উপকার পাবেন আপনি৷ অনেকের সঙ্গে পরিচয় হবে৷ মন ভালো থাকবে৷

– নিজেকে সময় দিন৷ তাই চুপিচুপি বেরিয়ে পড়ুন কোথাও৷ নিজের পছন্দের কফিশপে কফিতে চুমুক দিন৷ সঙ্গে রাখতে পারেন প্রিয় গানের সংগ্রহ৷ দেখে ফেলতে পারেন কোনো নতুন চলচ্চিত্র৷

– অনেকদিন কাজের মধ্যে থাকতে থাকতেও রাগ আসে৷ তাই ছোট একটা ভ্রমণ পরিকল্পনা করে ফেলতেই পারেন৷ অনেক সময় হাওয়া বদল মন ভালো করে দেয়৷ ফলে রাগও আসে না ধারে কাছে৷

– এত কিছুর পরেও যদি দেখেন কোনো লাভ হচ্ছে না তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ অনিদ্রা কিংবা বিষণ্নতা থেকেও রাগ হতে পারে৷ সেক্ষেত্রে চিকিৎসকের সাহায্য নেয়া ভালো৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে