,

অল্পের জন্য রক্ষা পেল এমিরেটসের ৩০৯ যাত্রী

emiratespic_121478নিউজ ডেস্ক : এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান ৩০৯ জন যাত্রী নিয়ে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিমানটি দুবাই থেকে মালদ্বীপ যাচ্ছিল। মঙ্গলবার দুপুরে বিমানটির ককপিট এবং কেবিনে ধোঁয়া ছড়ালে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, অবতরণের পর বিমান থেকে সব যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আকাশে থাকা অবস্থায় বিমানটির পাইলট এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগে জরুরি বার্তা পাঠায়। নির্দেশনা পেয়ে কোস্টগার্ড সদস্যেরা জাহাজ নিয়ে সাগরে প্রস্তুত ছিল। যদি কোনো কারণে বিমানটি সাগর পার হয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে না পেরে তাই সতর্কাবস্থায় ছিল কোস্টগার্ড।

বিমানটি অবতরণের আগেই অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা প্রস্তুত ছিল। যাত্রীদের প্রধান কেবিন থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় নিরাপদে সরিয়ে নেয়া হয়। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা