,

‘হিরো’ আলমের সঙ্গে তাসকিন-মুশফিক

photo-1469542427স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‍খুবই পরিচিত একটি নাম ‘হিরো’ আলম। ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে তাঁর ভিডিও ও ছবি। সেই আলমকে এবার দেখা গেল ক্রিকেট মাঠে।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পে হঠাৎ হাজির হন হিরো আলম। জাতীয় দলের ক্রিকেটার এবং সংবাদকর্মীরা তাঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

হিরো আলমের সঙ্গে ছবি তুলেছেন পেসার তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি তুলে পোস্টও করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘দেখুন আজ আমার সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কে দেখা করতে এসেছে! আমাদের ফেভারিট হিরো আলম।’

আলমের সঙ্গে ছবি তুলেছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও। ফেসবুকে সেই ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘অনুমান করুন তো আমার সঙ্গে ইনি কে? দ্য ওয়ান অ্যান্ড অনলি হিরো আলম!’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা